ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৮:৫২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

স্নাতক পাসে বিশ্বব্যাংকে চাকরির সুযোগ 

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : টিম অ্যাসিস্ট্যান্ট। জব আইডি :  পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : বিজ্ঞপ্তি অনুসারে হাই স্কুল ডিপ্লোমার সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে স্নাতক পাস করলে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিভিন্ন রেকর্ড ব্যবস্থাপনার পদ্ধতি সম্পর্কে জানাশোনা থাকতে হবে। 

এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। আউটলুক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার-পয়েন্ট, অপারেশনস পোর্টাল, ক্লায়েন্ট কানেকশন বিষয়ে জানাশোনা থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


আবেদনের শেষ তারিখ : ৩ মার্চ, ২০২৩

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন বিশ্বব্যাংকের নীতিমালা অনুসারে প্রদান করা হবে। সঙ্গে অন্যান্য সুবিধাতো আছেই।